মালদা

বামনগোলা পঞ্চায়েত সমিতির টিএমসির সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীরা দিল অনাস্থার ডাক

টিএমসির দলীয় কর্মীরা নিজেদের দলীয় সভাপতির বিরুদ্ধে অনাস্থা ডাকে সোমবার। পঞ্চায়েত সমিতির সভাপতি স্মৃতি সরকারের বিরুদ্ধে অনাস্থা ডাকা হয় এদিন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নিয়মিত অফিসে  আসেন না, কর্মাদক্ষদের সঙ্গে ঠিকমত কাজও করেন না। এই বিষয়ে বিডিও কে জানানো হয়। এরপরেই এই অনাস্থা ডাকার কথা হয়েছিল ১১ তারিখে। কোন কারন বস্ত তা না হওয়ায় আজ ২৯.০৫.২০১৭ তে অনাস্থা ডাকা হয়, জানিয়েছেন জয়েন্ট বিডিও সঞ্জিত কুমার মৃধা। সোমবার ১৪ জন সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি স্মৃতি সরকারের অপসারণের পক্ষে ভোট দিয়েছেন। এদিন এই কাজটি সম্পন্ন হয় বামনগোলা ব্লকের বিডিও অফিসের পঞ্চায়েত সমিতির ভবনে।